দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে চিরুনি অভিযান চালানো হবে : তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ২০ অক্টোবর ২০২১, ১০:৪৮

ছবিঃ সংগৃহীত

সাম্প্রদায়িক সম্প্রীতিবিরোধী দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে প্রয়োজনে চিরুনি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের করিমপুর কসবা মাঝিপাড়ায় অগ্নিসহিংসতায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। সারাদেশে আমরা আজ বিক্ষোভ ও শান্তি সমাবেশের ডাক দিয়েছি, কয়েক ঘণ্টার আহ্বানে ঢাকায় লাখ লাখ মানুষের সমাবেশ হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।

ড. হাছান বলেন, এদেশ আমাদের সবার। সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের বাংলাদেশ রচিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতা। কিন্তু একটি পক্ষ স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং তাদের ভাবাদর্শের পরবর্তী প্রজন্ম এখনো রাজনীতির নামে অপরাজনীতি করে। আর বিএনপি-জামায়াত হচ্ছে সেই অপরাজনীতির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।

তিনি বলেন, এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টানরা সহিংসতা করে না, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, হিন্দুদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়, ভোটের সময় ভারতবিরোধী স্লোগান দেয়, সেই বিএনপি-জামাতসহ ধর্মান্ধ গোষ্ঠীই মাঝেমধ্যে এ ধরনের ঘটনা ঘটিয়ে বা রটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মনে করে- আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, দ্বিতীয় পরিচয় আমাদের ধর্ম। আর বিএনপি-জামায়াতের কাছে প্রথম পরিচয় ধর্ম আর দ্বিতীয় পরিচয় বাঙালি না বাংলাদেশি সেটা নিয়ে বিভ্রান্তি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর