মন্দিরে হামলার মাস্টারমাইন্ড গ্রেফতার

সময় ট্রিবিউন | ২০ অক্টোবর ২০২১, ১০:৩৪

ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, কুমিল্লায় মন্দিরে হামলার মাস্টারমাইন্ডকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মানুষ যখন আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছিল, তখন দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের নানা স্থান এবং প্রতিমা হামলার খবর প্রকাশিত হয়। 

‘বাংলাদেশ সরকার দ্ব্যর্থহীনভাবে এইসব ঘটনার নিন্দা জানিয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের ভেতরে ও বাইরে থেকে প্রতিক্রিয়াগুলোকে গুরুত্ব সহকারে দেখেছে। তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাহিনী দেশের ২২টি জেলায় মোতায়েন করা হয় সাধারণ মানুষকে সহায়তা করার জন্য’।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছিলেন। আইন প্রয়োগকারী এবং তদন্তকারী সংস্থার কাছে উপলব্ধ প্রযুক্তিগত উপায় অবলম্বন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি সর্বপ্রকার উসকানিতে সংযম বজায় রাখতে এবং গুজব না ছড়াতে সবাইকে আহ্বান জানান।

তিনি বলেন, কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটতে এই ধরনের পূর্বপরিকল্পিত হামলা চালাচ্ছে। এটা দুঃখজনক যে, ৫০ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী চক্রগুলো এখনো সহিংসতা, বিদ্বেষ ও গোঁড়ামিকে উস্কে দিতে তাদের বিষাক্ত প্রচারণা এখনো জারি রেখেছে। তারা দেশের অন্যতম বড় ধর্মীয় উৎসবকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং বহুত্ববাদী প্রশংসাপত্রকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা