রাজনৈতিক কারণেই এ রক্তপাত : বিএনপি

সময় ট্রিবিউন | ১৯ অক্টোবর ২০২১, ০০:১৪

ছবিঃ সংগৃহীত

বিএনপি নেতারা মনে করেন, রাজনৈতিক দুরভিসন্ধির কারণেই রক্তপাত, লুটতরাজ চলছে। সনাতন ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান বিএনপি। 

রোববার (১৭ অক্টোবর) রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় নেতারা বলেন, বিরাজমান রাজনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার নিজেই এ ধরনের সাম্প্রদায়িক সংকট সৃষ্টি করছে। প্রতিটি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি জটিলতর হয়েছে। 

সভায় দুর্গাপূজার সময় কুমিল্লায় পবিত্র কোরআন শরিফের অবমাননা এবং পরে শাসক শ্রেণির মদদপুষ্ট দুষ্কৃতকারীদের পূজামণ্ডপে আক্রমণ, ভাঙচুর এবং তার জেরে চাঁদপুর, গাজীপুর, নোয়াখালীর চৌমুহনী, চট্টগ্রাম, ঢাকায় পুলিশের নির্বাচারে গুলিবর্ষণ এবং নিরীহ পথচারী শিশুসহ কয়েকজনের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এ ছাড়া সভায় সব ধর্মের মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতে সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করা হয়। সেই সঙ্গে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা