৩৬ ঘন্টা পর নিখোঁজ সাংবাদিক সিয়ামকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

সময় ট্রিবিউন | ২৪ এপ্রিল ২০২১, ০৩:৩৫

সাংবাদিক সিয়াম সারোয়ার জামিল-ছবি: সংগৃহীত

নিখোঁজের ৩৬ ঘন্টা পর সাংবাদিক সিয়াম সারোয়ার জামিলকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে সাভারের নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এক ব্যক্তি সিয়ামকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করেন। পরে স্বজনদের খবর দেয়া হলে তারা সেখানে ছুটে যান।

সিয়ামের বন্ধু সার্জিন শরীফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে নানাভাবে খোঁজাখুঁজি চলছিল সিয়ামের। বিকেলে এক ব্যক্তি সিয়ামের স্ত্রীর ফোন নম্বরে কল করে জানান, সিয়ামকে নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পাওয়া গেছে। তার হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় ছিল এবং তিনি অনেক দুর্বল ছিলেন। পরে আমরা ঘটনাস্থলে ছুটে যাই।’

সিয়াম নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু ট্রিবিউনের বাংলাদেশ ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক এবং যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ঢাকার পশ্চিম নাখালপাড়ার বড় বোনের বাসা থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ মিলছিল না। সেজন্য তার খোঁজ চেয়ে শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তেজগাঁও থানায় তার স্ত্রী শারমীন সুলতানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জানা যায়, ‘পৃথিবীটা ভীষণ সুন্দর। আর মানুষও। সবাইকে সালাম। ভালো থাকবেন।’ ফেসবুকে এমন পোস্ট দেয়ার তিনঘণ্টা পর থেকে খোঁজ মিলছিল না সিয়ামের।

অবশেষে উদ্ধার হওয়ার পর সার্জিন শরীফ বলেন,
সিয়ামকে উদ্ধার করার পর
একটি গাড়ির গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে আমরা দেখি সিয়ামের শরীরে হাতে-মুখে ব্লেডের প্রচুর আঘাত।
সিয়াম জানিয়েছেন, ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন তিনি। তারা তার মোবাইল, ঘড়ি, নগদ টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর