খালেদা জিয়াকে মেরে ফেলাই সরকারের লক্ষ্য : মির্জা আব্বাস

সময় ট্রিবিউন | ১৬ অক্টোবর ২০২১, ২১:৫৩

ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিন্তু এই সরকার সেটা দেবে না। তাকে তিলে তিলে মেরে ফেলাই সরকারের লক্ষ্য।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক দোয়া মাহফিলে এ দাবি করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই মাত্র ২ কোটি টাকার একটি মিথ্যা মামলায় আমাদের নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল। দেশবাসী জানে ট্রাস্টের সেই দুই কোটি টাকা ব্যাংকে এখন ৮ কোটি টাকা হয়ে গেছে। সেই টাকা তিনি নিজেও খাননি, বিদেশেও পাচার করেননি। অথচ আজকে সরকারের হাজার-হাজার কোটি টাকার দুর্নীতি ধরা পড়ছে। এক মন্ত্রী বলছেন- চার হাজার কোটি টাকা নাকি কোনো বিষয় না। আর সে জায়গায় মাত্র ২ কোটি টাকার জন্য দেশনেত্রী জেল খাটবেন, এটা কোনো কথা হতে পারে না। আসল কথা হলো উনাকে আটকে রেখে তিলে তিলে হত্যা করা। এটাই হচ্ছে এই সরকারের পরিকল্পনা। 

বিএনপির এই নেতা বলেন, অনেক খুন, গুম করেছে। বিএনপির নেতাকর্মীদের দিয়ে কারাগার ভরে ফেলেছে। কোর্টে হাজিরা দিতে গেলে বিএনপির লোক ছাড়া কাউকে দেখা যায় না। আসলে দেশে কোনো বিচার ব্যবস্থা নেই। আছে শুধু পুলিশ, আছে শুধু কোর্ট। আর এগুলো দিয়েই সরকার টিকে আছে।

মির্জা আব্বাস বলেন, বিএনপির সরকারের সময় বাংলাদেশে ৫০ হাজার পুলিশ ছিল। এখন সেটা ৫ লাখ হয়েছে। কিন্তু এই বিশাল পুলিশবাহিনী দিয়ে যদি ব্যাংক লুটেরাদের ধরা না যায়, খুনি ধরা না যায়, পূজামণ্ডপ ভাঙার লোক ধরা না যায় তাহলে তাদের কাজ কি? বিএনপিকে ঠেকানো? এটা বোধ হয় আর বেশিদিন চলবে না। কারণ সবছুই প্রতিরোধ হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব