জামিন খালেদা জিয়ার পাপ্য : ফখরুল

সময় ট্রিবিউন | ১৪ অক্টোবর ২০২১, ২১:১৭

ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিকিৎসকরা অত্যন্ত চিন্তিত, এই মুহূর্তে তার জামিন দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন।

তিনি বলেন, গতকাল বিকেলে আমি দেশনেত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা অত্যন্ত চিন্তিত। কারণ তার অনেকগুলো অসুস্থতা আছে। এগুলোর সামগ্রিক যে চিকিৎসা আছে, যেগুলো অ্যাডভান্স সেন্টার ছাড়া এখানে সম্পন্ন হবে না। 

আমাদের কথা পরিষ্কার- জামিন খালেদা জিয়ার পাপ্য। এই মামলাতে তিনি অবশ্যই জামিন প্রাপ্য। তাকে জামিন দিতে হবে এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে। এটাই জনগণের দাবি। এই দাবি আমাদের আদায় করতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, যে কারণে আমরা বারবার বলছি- খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আপনারা (সরকার) তো প্রতিহিংসামূলকভাবে মিথ্যা মামলা দিয়ে জোর করে তাকে আটকে রেখেছেন।  

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব