জলাবদ্ধতা নিরসনে ১০৩ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলছে

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২১, ২৩:৫৬

ছবিঃ সংগৃহীত

কমলাপুর রেলওয়ে স্টেশনের আশপাশের জায়গা ব্যাপকভাবে জলাবদ্ধ হয়ে থাকে। গত বছর এসব জায়গায় জলাবদ্ধতা হয়েছিল। সেজন্য আমরা কাজ শুরু করেছি। জলাবদ্ধতা নিরসনে ১০৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে কার্যক্রম শুরু করেছি। বড় বড় নর্দমার সংযোগের কাজ শুরু করেছি। এভাবে আমাদের ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশাবাদী জলাবদ্ধতা সম্পূর্ণভাবে নিরসন হবে।

বুধবার (১৩ অক্টোবর) রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন। 

মেয়র তাপস বলেন, আমাদের বিভিন্ন মার্কেট বেদখল হয়ে আছে। দুর্বৃত্তরা আমাদের মার্কেটগুলো দখল করে রেখেছে। মতিঝিল এজিবি কলোনি মার্কেট বেদখলে ছিল। মামলা মোকদ্দমা করে মার্কেটের দোকানগুলো তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। আমরা মার্কেটগুলো পরিপূর্ণভাবে দখলমুক্ত করতে কাজ করছি।

জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর এবং ডিএসসিসির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব