স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

সময় ট্রিবিউন | ১২ অক্টোবর ২০২১, ২২:৪১

ছবিঃ সংগৃহীত

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে আছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মামুন। 

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় নিয়মিত চেকআপ-এর অংশ হিসেবে গুলশানের ভাড়া বাসা ফিরোজা থেকে রওনা হয়ে বিকেল ৪ টায় এভার কেয়ার হাসাপাতালে পৌঁছান তিনি। 

বাসা থেকে বের হওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য একটা প্রোগ্রাম থাকায় তিনি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে যেতে পারেননি বলে জানান বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।

এদিকে খালেদা জিয়ার হাসপাতালে আসার খবর শুনে সেখানে বিএনপির কয়েকশ’ নেতাকর্মী-সমর্থক হাজির হয়েছেন। তারা খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে এভার কেয়ার হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব