ইউপি নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা বৃহস্পতিবার

সময় ট্রিবিউন | ১২ অক্টোবর ২০২১, ০৭:৩৩

ছবি: সময় ট্রিবিউন

আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করবে। তৃতীয় ধাপে দ্বিতীয় ধাপের চেয়ে আরও বেশি সংখ্যক ইউনিয়নে ভোট আয়োজন করতে চায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভা আহ্বান করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠক আগামী ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। ঐদিন বৈঠক শেষেই তৃতীয় ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে। বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে- তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, অষ্টম ধাপের পৌরসভা সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন। 

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার গণমাধ্যমকে জানিয়েছেন, পরবর্তী কমিশন সভায় তৃতীয় ধাপের ভোটের তফসিল হতে পারে। এছাড়া অন্যান্য নির্বাচন নিয়েও কমিশন ঐ বৈঠকে। উল্লেখ্য প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ করবে ইসি।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। এসএসসি পরীক্ষার মধ্যে কোনো ভোট আয়োজন করা হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝখানে যে গ্যাপ রয়েছে। সেই গ্যাপে ইউপি’র অন্তত দুই ধাপের ভোট সম্পন্ন করতে চায় কমিশন। এছাড়া এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যেসব বিষয়ের আগে বেশি গ্যাপ রয়েছে সেই গ্যাপে গ্যাপে হতে পারে বাকি ধাপের ভোট। এই ক্ষেত্রে ১৬ থেকে ১৮ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর এই সময়ের মধ্যেও ভোটগ্রহণ করতে পারে ইসি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব