বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ার সমন্বয়কের দায়িত্বে অধ্যাপক আলমগীর

সময় ট্রিবিউন | ১১ অক্টোবর ২০২১, ০৮:৩৯

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর-ফাইল ছবি

ইউরোপভিত্তিক আন্তর্জাতিক বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ওয়েস্ট ওয়ার্কিং গ্রুপের’ দক্ষিণ এশিয়ার সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

রবিবার (১০ অক্টোবর) ইন্টারন্যাশনাল ওয়েস্ট ওয়ার্কিং গ্রুপের ২৪তম সভায় বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরকে দক্ষিণ এশিয়ার বর্জ্য ব্যবস্থাপনার সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

সভায় অধ্যাপক আলমগীরকে দক্ষিণ এশিয়া অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি শাখা খোলার দায়িত্ব দেওয়া হয়। এই অঞ্চলে সঠিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্য নির্ধারণে গবেষণা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন তিনি।

‘ইন্টারন্যাশনাল ওয়েস্ট ওয়ার্কিং গ্রুপ সমগ্র বিশ্বের বর্জ্য ব্যবস্থাপনার জন্য কাজ করে থাকে। এটি প্রতি মাসে বর্জ্য ব্যবস্থাপনার ওপর একটি উন্নতমানের জার্নাল প্রকাশ করে থাকে। এছাড়া, বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন ইস্যুতে টাস্ক ফোর্স গঠনসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য নীতি নির্ধারকদের গঠনমূলক পরামর্শ দিয়ে থাকে।

২০০২ সালে প্রতিষ্ঠিত অলাভজনক এ প্রতিষ্ঠানটি বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণা ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে আসছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের বর্জ্য ব্যবস্থাপনার কৌশল, পরিবেশ ও আর্থসামাজিক প্রেক্ষাপট, কারিগরি বিষয়ে অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে নতুন নতুন কৌশল ও উদ্ভাবন করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব