জার্মানি পৌঁছেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

সময় ট্রিবিউন | ১০ অক্টোবর ২০২১, ০৬:৪৫

ছবি: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানিতে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট তাকে বহনকরে শনিবার স্থানীয় সময় দুপুর ১.৩০ মিনিটে জার্মানির বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী রাশিদা খানমকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া।

এর আগে শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য লন্ডন ও জার্মানিতে ১২ দিনের সফরে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সকালে শাহজাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত অচিম ট্রস্টার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতি আবদুল হামিদ জার্মানির চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা ও লন্ডনের আই হসপিটালে চক্ষু চিকিৎসার কথা রয়েছে। দীর্ঘ দিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন তিনি। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন ও জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন বলে জানান রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের