ম্যাগাজিন, গুলিসহ বিমানবন্দরে এক দম্পতি আটক

সময় ট্রিবিউন | ২২ এপ্রিল ২০২১, ২২:০০

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-ফাইল ছবি

আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন, গুলিসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার অভ্যন্তরীণ ফ্লাইটে সকাল আটটার দিকে ইউএস–বাংলার ফ্লাইটে যশোর যাওয়ার সময় তাঁদের আটক করা হয়।

ওই দম্পতি পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, ভ্রমণের আগে ম্যাগাজিন ও গুলি নেওয়ার বিষয়টি ঘোষণা দিতে তাঁরা ভুলে গেছিলেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, অভ্যন্তরীণ ফ্লাইটে সকাল আটটার দিকে ইউএস–বাংলার ফ্লাইটে যশোর যাওয়ার সময় তাঁদের আটক করার হয়। আটককৃতরা হলেন- ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক তানজিনা মাহিনুর এবং তাঁর স্বামী মোশাহিদ রহমান একজন ব্যবসায়ী।

ফরমান আলী বলেন, এই দম্পতি বিমানবন্দরে প্রবেশের সময় স্ক্যানিং মেশিনে পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিন নজরে আসে শুল্ক কর্মকর্তাদের। এখন কাগজপত্র যাচাই–বাছাই করে দেখা হচ্ছে, তাঁরা কেন এগুলো নিয়ে যাচ্ছিলেন।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, নিয়ম অনুযায়ী বৈধ অস্ত্র, গুলিসহ ভ্রমণের ক্ষেত্রেও বিষয়টি ঘোষণা দিতে হয়। তাঁরা দেননি। উড়ানের আগে স্ক্যানিং মেশিনে বিষয়টি ধরা পড়ে। গুলির কাগজপত্র পাওয়া গেছে। সেগুলো যাচাই করে দেখা হচ্ছে।  



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব