হাসপাতাল নির্মাণে বিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ০১:০৭

ফাইল ছবি

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণে অস্বাভাবিক বিলম্বের জন্য দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সভায় অংশ নেন।

সভা শেষে পরিকল্পনা কমিশনের সদস্য নাসিমা বেগম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালের নির্মাণ কাজে বিলম্বের জন্য দায়ী ব্যক্তিরা অবসরে গেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় 'কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন' শীর্ষক ওই প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি নেওয়া হয় ২০১২ সালে। তখন এর প্রস্তাবিত ব্যয় ছিল ২৭৫ কোটি টাকা। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০১৪ সালে।

দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুসারে ২০২৩ সালে প্রকল্পের সমাপ্তি ধরা হয়েছে।

সভায় এই প্রকল্পটিসহ প্রায় ৬ হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ব্যাপারে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহেদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ব্যয়ের মধ্যে ৩ হাজার ৭৪২ কোটি ২৯ লাখ টাকা আসবে সরকারি তহবিল থেকে। প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে ২৬ কোটি ২২ লাখ টাকা। আর বাকি ২ হাজার ৭৮২ কোটি ৭৬ লাখ টাকা পাওয়া যাবে বৈদেশিক উৎস থেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা