‘চলতি মাসেই খুলছে সব বিশ্ববিদ্যালয়’

সময় ট্রিবিউন | ৪ অক্টোবর ২০২১, ২২:০০

ফাইল ছবি

চলতি মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এ সময় তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চেয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণাঙ্গরূপে ক্লাস চালু করতে বিলম্ব হচ্ছে কেন? জবাবে শিক্ষামন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন যে- দেশের বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে। সেক্ষেত্রে তাদের একটা বিষয় আছে। তারপরও চলতি মাসের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে যাবে বলে আশা করা যাচ্ছে।

জবাবে শিক্ষামন্ত্রী আরও বলেন, একটি বাস্তব সমস্যা হলো হল ম্যানেজমেন্ট। হলগুলোর অবস্থা তো খুবই খারাপ। দুই বছর যেহেতু বন্ধ ছিল সুতরাং হলগুলো খুলে সংস্কার করে ছাত্র-ছাত্রীদের জিনিসপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহার উপযোগী আছে, সেগুলো দেখতে হবে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, এটাই অন্যতম বড় একটা কারণ ইউনিভার্সিটিগুলো খুলতে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা স্কুল-কলেজ খুলে দিয়েছি, পরীক্ষারও ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন যে, পরীক্ষা নিতে কোনো অসুবিধা হবে না, যেগুলো ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। যদি বড় কোনো বিপর্যয় না দেখা দেয় এবং পরিস্থিতি এমন স্বাভাবিক থাকে তাহলে ইন শা আল্লাহ পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময় অনুযায়ীই নেওয়া হবে।

এ সময় তিনি জানান, টিকার বিষয়ে ১৮ বছর পর্যন্ত করতে বলা হচ্ছে। ১৮ বছরের কম বয়সীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
জনপ্রিয় খবর