দেশে পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন, ৮ বগি

সময় ট্রিবিউন | ২ অক্টোবর ২০২১, ২০:৪৯

সংগৃহীত

মেট্টোরেলের আরো ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ এসে পৌঁছেছে মোংলা বন্দরে। ১৫ দিন আগে জাপানের কোবে বন্দর থেকে এ ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ এম,ভি এসপিএম ব্যাংকক শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে।

পরে জাহাজটিতে বন্দর, কাস্টমস ও এজেন্টের প্রয়োজনীয় সকল কাগজপত্র সম্পন্নের পর শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। জাহাজ থেকে ইঞ্জিন ও কোচ নামিয়ে রাখা হচ্ছে পরিবহন বার্জে (নৌযানে)। এ বার্জে করেই নদীপথে মেট্রোরেলের এই ইঞ্জিন ও কোচ নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান বলেন, ৫ম দফায় জাপানের কোবে বন্দর থেকে এম,ভি এসপিএম ব্যাংকক জাহাজে শনিবার ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ এসেছে। এগুলো খালাস শেষে নদীপথে উত্তরার দিয়াবাড়ীতে পাঠানো হবে।
সম্পর্কিত খবর

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, সর্বপ্রথম গত ৩১ মার্চ এম,ভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্টোরেলের ৬টি কোচ আসে। তারপর থেকে ধারাবাহিকভাবেই ইঞ্জিন ও কোচ আসছে এ বন্দর দিয়ে।

গত ৫ মে এম,ভি ওশান গ্রেস জাহাজে ৬টি বগি, ২০ জুলাই এম,ভি হরিজন-০৯ জাহাজে ১০টি বগি ও ২টি ইঞ্জিন, ১২ সেপ্টেম্বর ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভিড়ে। আর শনিবার এম,ভি এসপিএম ব্যাংকক ভিড়েছে ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ নিয়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব