মুহিবুল্লাহ হত্যায় আরও দুই রোহিঙ্গা আটক

সময় ট্রিবিউন | ২ অক্টোবর ২০২১, ১৯:৫৩

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়ায় রোহিঙ্গাদের শীর্ষস্থানীয় নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আরও দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) ভোরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- আব্দুস সালাম ও মোহম্মদ জিয়াউর।
এর আগের দিন শুক্রবার (১ অক্টোবর) কুতুপালংয়ের ৬ নম্বর রোহিঙ্গা শিবির এলাকা থেকে মো. ছলিম (২৭) ওরপে লম্বা ছলিম নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি ঘর থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে এপিবিএনসহ পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে যাচ্ছে। এ অভিযান চলমান রয়েছে।

প্রসঙ্গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়ায় অবস্থিত আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস্ অফিসে একদল অজ্ঞাত পরিচয় অস্ত্রধারী রোহিঙ্গাদের শীর্ষ স্থানীয় নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার পর পালিয়ে যায়।

এ ঘটনায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ একাধিক দেশ ও সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের