বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর থেকে কোটি টাকার সোনা উদ্ধার

সময় ট্রিবিউন | ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৭

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত আনোয়ার হোসেন নামে এক যাত্রীর দেহে বিশেষ পদ্ধতিতে লুকানো ১ কেজি ১০ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টসম হাউজ।

রোববার (২৬ সেপ্টেম্বর) কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে আসে আনোয়ার হোসেন নামে ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ফাঁকি রোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেয়। সন্দেহজনক হওয়ায় ওই যাত্রীকে অনুসরণ ও পরে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ থেকে সোনার বার ও অলংকার পাওয়ার পর তার মলদ্বারে বিশেষ পদ্ধতিতে লুকানো ১শ’ ১০ গ্রাম সোনা পাওয়া যায়।

তিনি আরও বলেন, তার কাছ থেকে যে পরিমাণ সোনা ছিল তার বাজারমূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা। তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর