জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

বাসস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ আলোচনায় বাংলায় ভাষণ দেবেন।

শেখ হাসিনা তাঁর বাবা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আগের বছরগুলোর মতোই বাংলা ভাষায় ভাষণ দেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদে এটি হবে বাংলা ভাষায় তাঁর দেওয়া ১৮তম ভাষণ। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রধানমন্ত্রীর আজকের ভাষণে রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন ও করোনা-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্ব।

এছাড়াও প্রধানমন্ত্রীর ভাষণে অন্য যেসব বিষয় অগ্রাধিকার পাবে, তার মধ্যে রয়েছে টেকসই উন্নয়ন, খাদ্যনিরাপত্তা ও অসমতা দূরীকরণ।

প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের প্রথম দিন অংশগ্রহণ করেন। এ অধিবেশন ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী সশরীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ঢাকা থেকে হেলসিঙ্কি হয়ে নিউইয়র্কে পৌঁছান। করোনা মহামারি পরিস্থিতির কারণে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে তিনি সশরীর যোগ দিতে পারেননি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ১৪ সেপ্টেম্বর শুরু হয়। সেদিন সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে মালদ্বীপের আবদুল্লাহ শহিদ শপথ গ্রহণ করেন। তিনি বর্তমান অধিবেশন উদ্বোধন করেন।

বৈশ্বিক মহামারির কারণে সাধারণ পরিষদের হলে অনুমোদিত প্রতিনিধির সংখ্যা সীমিত রাখা হয়েছে। একই কারণে জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের সংস্থার সদর দপ্তরে সরাসরি উপস্থিত থাকার পরিবর্তে আগে ধারণ করা বিবৃতি প্রদানে উৎসাহিত করা হয়।

শতাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান জাতিসংঘের প্রধান নীতিনির্ধারণী অঙ্গ সাধারণ পরিষদের অধিবেশনে সশরীর অংশ নিচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের