দেশে পৌঁছাল ভারতের উপহারের ৯ আইসিইউ অ্যাম্বুলেন্স

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৫

ভারত সরকারের উপহারের শেষ চালানে ৯টি আইসিইউ অ্যাম্বুলেন্স মঙ্গলবার বেনাপোল বন্দরে প্রবেশ করে।-ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাস মোকাবিলায় ভারত সরকারের উপহারের শেষ চালানে ৯টি আইসিইউ অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ৯টি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশ করে।

সিঅ্যান্ডএফ এজেন্ট উত্তরা মোটরস লিমিটেডের প্রতিনিধি মেহেদী হাসান জানান, অ্যাম্বুলেন্সগুলো বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। চালানটি খালাস করতে কাস্টমস কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, সব আনুষ্ঠানিকতা শেষে আগামীকালই অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে পাঠানো সম্ভব হবে।

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই অংশ হিসেবে আজ সর্বশেষ চালানের ৯টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব