সংসদের মুলতবি বৈঠক শুরু

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৯

ছবিঃ সংগৃহীত

সংসদের মুলতবি হওয়া বৈঠক মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) শুরু হয়েছে। বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। টানা ১০ দিন বিরতির পর এ বৈঠক শুরু হলো। তিনটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্পিকারের ৫ সেপ্টেম্বর অস্ট্রিয়া যাওয়ার কর্মসূচি থাকায় অধিবেশনে দীর্ঘ বিরতি দেওয়া হয়।

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকলেও বরাবরের মতো বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত নেই। তিনি অসুস্থ বলে জানা গেছে। তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত রয়েছেন।

এদিকে জাপার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী মারা যাওয়ায় মঙ্গলবারের বৈঠকে শোক প্রস্তাব গ্রহণের পর মুলতবি করা হবে।  

দুজন এমপি মারা যাওয়ার কারণে ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন দুদফা মুলতবি করা হয়। অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে প্রথম দিনের বৈঠক এবং হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে পরের দিন ২ সেপ্টেম্বরের বৈঠক মুলতবি করা হয়।   



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা