হজ পালনে জটিলতা নিরসনে সৌদি গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৭

ছবিঃ সংগৃহীত

করোনা কারণে নানা বিধিনিষেধে হজ ও ওমরাহ পালনে জটিলতা নিরসনে সৌদি গেলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। সৌদি আরব সফরকালে এ প্রতিনিধি দল ওমরাহ এবং পবিত্র হজ কার্যক্রম বিষয়ে দেশটির সরকারের বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬ সদস্যের এই প্রতিনিধি দল সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার এর সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেবেন। সফররত প্রতিনিধি দল আগামী ১৫ সেপ্টেম্বর মক্কায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস-মিনিস্টারের সাথে তার দফতরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিবেন। আগামী ১৪ সেপ্টেম্বর প্রতিনিধি দল মক্কায় মোয়াসসা জুনুব এশিয়ার চেয়ারম্যানের সাথে বৈঠকে করবেন। একই দিনে প্রতিনিধি দল মক্কায় হাজিদের জন্য ভাড়া বাড়ি ও হোটেল পরিদর্শন করবেন।

এছাড়া তারা পবিত্র মিনা, আরাফাহ ও মুজদালিফা পরিদর্শন করবেন। জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ অফিস সমূহ পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী। আগামী ১৯ সেপ্টেম্বর প্রতিনিধি দল মদিনাস্থ ন্যাশনাল আদিল্লা অফিসের চেয়ারম্যানের সাথে হজ ও ওমরাহ সংক্রান্ত বিষয়ে মত বিনিময়ের কথা রয়েছে। প্রতিনিধি দলটি আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, যুগ্ম সচিব (হজ) গাজী উদ্দিন মো.মনির, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, ধর্ম সচিবের একান্ত সচিব মো. যোবায়ের।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা