বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ: পলক

নাটোর প্রতিনিধি | ১২ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫১

ছবিঃ সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে কৃষি, মৎস্যসহ সব সেক্টরে সুষম উন্নয়ন হচ্ছে। ফলে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের তিশিখালি মাজার প্রাঙ্গণে উন্মুক্ত জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার কৃষি প্রযুক্তি নির্ভর ডিজিটাল ভিলেজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। আগামী ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের অভিষ্ঠ লক্ষ্য এবং ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ দেশের মর্যাদায় আসীন হবে বাংলাদেশ। আর ২০৩০ সালের মধ্যে দেশের সব শ্রেণীপেশার মানুষের সমষ্টিক উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়নের অভিষ্ঠ লক্ষ্য অর্জিত হবে। তিনি রাজস্ব খাতের আওতায় ৪৭০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা