কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:১৬

ছবি : ইন্টারনেট

প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর রোববার (১২ সেপ্টেম্বর) থেকে খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। গত ৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণার পর ছাত্রছাত্রীদের মধ্যে এক প্রকার হিল্লোল বয়ে গেছে। শিক্ষার্থী ও শিক্ষকরা অপেক্ষায় আছেন কখন স্কুল খুলবে, কখন স্কুলে যাবে। স্কুল খোলার ঘোষণার পর শিক্ষা কার্যক্রম শুরু করতে ব্যস্ত হয়ে পড়েছে শিক্ষক ও স্কুল সংশ্লিষ্টরা।

শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও প্রতিদিন শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে না। কারণ সরকারি নির্দেশনা অনুযায়ী, শুধু পিইসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিদিন ক্লাস করতে পারবে। বাকিদের একদিন স্কুলে সরাসরি ও সপ্তাহের বাকি দিন ক্লাস হবে অনলাইনে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুাযায়ী ১০টি বিষয় মানতে হবে। সেগুলো হলো-

> চেকলিস্টের মাধ্যমে দৈনিক তদারকি করা হবে প্রতিষ্ঠান, এ সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে হবে ঢাকায়
> শিক্ষার্থীদের দৈনিক সচেতন করা হবে
> বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার
> হাত ধোয়ার ব্যবস্থা
> দৈনিক প্রত্যেকের শরীরের তাপমাত্রা যাচাই- এজন্য গেটে ৩০ মিনিট সময় বরাদ্দ
> প্রয়োজনে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা
> লক্ষণ থাকলে শিক্ষার্থীকে অনুপস্থিত হিসাবে বিবেচনা না করা
> স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্লাসরুমে বসানো, স্কুলে সমাবেশ না করা, তবে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসরুমে যার যার সিটে রেখে হালকা শারীরিক কসরত
> পরিবেশ পরিচ্ছন্ন রাখা
> হোস্টেলে বিশেষ নির্দেশনা অনুসরণ

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা