চুক্তিমতো বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়া যাবে: ভারতীয় হাইকমিশনার

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৭

সংগৃহীত

ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীবিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, ‘আশা করছি, চুক্তিমতো বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়া যাবে। কখন দেওয়া যাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না।’

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

টুরিস্ট ভিসা চালুর বিষয়ে তিনি বলেন, ‘দুই দেশের টুরিস্ট ভিসা বন্ধ আছে। ফ্যামিলি ভিজিট, ব্যবসা ও চিকিৎসাসহ অনেক ভিসা চালু আছে। বিমান যোগাযোগ শুরু হয়েছে। কোভিট পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে টুরিস্ট ভিসা চালু করা সম্ভব হবে।’

দুই দেশের বাণিজ্য নিয়ে শ্রীবিক্রম দোরাইস্বামী বলেন, ‘গত চার মাসে দুই দেশে বাণিজ্য বেড়েছে। রেলপথে আমদানি-রপ্তানি বেড়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক রেল ও নৌপথ উন্নত করা হচ্ছে।’

আখাউড়া স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা বেনাপোলের মতো উন্নত সুবিধা আগরতলা স্থলবন্দরে প্রচলনের চেষ্টা করছি। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। আমরা এ বিষয়ে যথেষ্ট আন্তরিক।

তিনি বলেন, আইসিপি হয়েছে, এখন সড়ক বড় হবে। পার্কিংয়ের এরিয়া বাড়ানো হবে। আখাউড়া আগরতলা রেললাইনের কাজের গতি কোভিট পরিস্থিতির কারণে কম। এখন কাজ চলছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হতে পারে।

এ সময় আখাউড়া স্থলবন্দরে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ দুই দেশের কর্মকর্তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের