ডব্লিউএইচওর অনুমোদন পেলেই ১২-১৭ বছর বয়সীদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮

ছবি : ইন্টারনেট

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেলে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনার টিকা দেওয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) কাছে অনুমতি চেয়েছে বাংলাদেশ। আমাদের টেকনিক্যাল কমিটির অনুমোদনও পেতে হবে। অনুমতি ও পর্যাপ্ত টিকা পাওয়া গেলে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরইমধ্যে ২২টি দেশে অনুমোদন দেওয়া হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও তাদের অনুমতি দেয়নি। তারা নিজেদের আইন অনুযায়ী টিকা দিচ্ছে।

তিনি বলেন, টিকা দেয়ার কার্যক্রম চলতি মাস থেকে আরও বেগবান হবে। কারণ এ মাসে আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে সিনোফার্মের দুই কোটি ও ফাইজারের ৫০ লাখ টিকা আসবে।

তিনি আরও বলেন, কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১৭ হাজার বেড ছিল, এখন সেখানে ১২ থেকে ১৪ হাজার বেড খালি রয়েছে এবং ঢাকায় ৭৫ ভাগ খালি আছে।

করোনা সংক্রমণ কমার কারণে বেডগুলো খালি হওয়ায় এগুলো ক্যান্সারসহ সাধারণ রোগীদের জন্য দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা