শারীরিক অবস্থার উন্নতি হলো তোফায়েল আহমেদের

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৩

ছবি : সংগৃহীত

দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী এবং সাবেক ছাত্র নেতা তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি হয়েছে এবং তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

তার জামাতা তৌহিদুজ্জামান জানিয়েছে, শনিবার তোফায়েল আহমেদকে দিল্লির মেদান্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

‘তিনি এখন ভালো আছেন। ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। হাঁটাহাটি করানো হচ্ছে, ব্যায়াম করানো হচ্ছে।’

তোফায়েল আহমেদের জামাতা বলেন, ‘দিল্লি নেওয়ার পর উনাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল, গতকাল সকালেই কেবিনে স্থানান্তর করা হয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো টেষ্টও করানো হয়েছে।’

৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ কার্ডিওলজি ও নিউরোলজির সমস্যায় ভুগছেন। দিল্লির ওই হাসপাতালে এর আগে তার হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল।

স্ট্রোক করায় গত ৩০ আগস্ট তোফায়েল আহমেদকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন। এর আগে বানিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের