১২ সেপ্টেম্বর খুলছে না সব শিক্ষাপ্রতিষ্ঠান

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৬

ছবিঃ সংগৃহীত

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ১২ সেপ্টেম্বর থেকে খুলবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজ। তবে ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়গুলো খোলার ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আশা করছি ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। তবে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আমরা বসব। কারণ বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের।

তিনি বলেন, আমরা তাদের সাথে আবারও কথা বলব। তারা চাইলে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিতে পারেন। আবার চাইলে আলাদা তারিখও নির্ধারণ করতে পারেন।

এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকও বলছেন, ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত হলেও এখনই পুরোপুরিভাবে দেশের সব স্কুল-কলেজ চালু করা সম্ভব নয়।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব