বাঁশখালীতে শ্রমিক-পুলিশের সংঘর্ষ: গুলিতে মৃত্যু ৫

সময় ট্রিবিউন | ১৭ এপ্রিল ২০২১, ২৩:০৩

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর থমথমে পরিস্থিতি-ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিতে ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অনেকেই। আহতদের প্রায় সবাই গুলিবিদ্ধ। শনিবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

নিহতরা হলেন- আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪), মো. রাহাত (২৪) ও হাবিবুল্লাহ (১৯)।

আহতদের মধ্যে ১৬ জনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিউর রহমান মজুমদার বলেন, চারজনকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে আহতদের মধ্যে হাবিবুল্লাহ নামে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, বাঁশখালীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় ১৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে রায়হান নামের একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য আছেন, একজনের অবস্থা গুরুতর।

শ্রমিকরা জানায়, বেতন-ভাতা বৃদ্ধি ও রমজান মাসে কর্মঘণ্টা কমানোসহ বেশকিছু দাবি নিয়ে তারা কয়লা বিদ্যুৎকেন্দ্র ‘এসএস পাওয়ার প্ল্যান্টের’ মালিকপক্ষের সঙ্গে দেখা করতে গেলে দায়িত্বরত পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ গুলি চালায়। এতে পাঁচ শ্রমিক নিহত হন। আহত হন বেশ কয়েকজন। আহতদের প্রায় সবাই গুলিবিদ্ধ।

স্থানীয়রা জানায়, ইফতার, নামাজ সূচি নির্ধারণ, বেতন ভাতা নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় কর্তৃপক্ষ। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তুমুল সংঘর্ষ শুরু হয়।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পাঁচ জনের মৃত্যুর খবর পেয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব