করোনায় ছাঁটাই হওয়া ৭০ ভাগ শ্রমিক এখনো বেকার

সময় ট্রিবিউন | ১ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৭

বেতন ভাতার দাবিতে আন্দোলন করছেন পোষাক শ্রমিকরা-ফাইল ছবি

গেল দেড় বছরে অতিমারি করোনাভাইরাসের কারণে চাকরি হারানো পোশাক শ্রমিকদের ৭০ ভাগ এখনো কাজে ফিরতে পারেননি। আর যাদের চাকরি বহাল আছে, তাঁদের মধ্যে ৪০ ভাগেরই অতিরিক্ত পারিশ্রমিকের (ওভারটাইম) পরিমাণ কমেছে। পাশাপাশি চাকরি হারানো শ্রমিকেরা বেশির ভাগ হন্যে হয়ে খুঁজছেন কাজ।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্প্রতি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের ৫০০ পোশাক শ্রমিকের ওপর জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ে ১ হাজার ৩৭৯টি পরিবারে এ জরিপ চালানো হয়।

মঙ্গলবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ‘বাংলাদেশের গার্মেন্টস শিল্প ও শ্রমিক: ভবিষ্যৎ চিন্তা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনার আয়োজন করে। এ সময় জরিপের ফলাফল তুলে ধরেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান।

জরিপের ফলাফলে দেখা গেছে, পোশাক শ্রমিকদের দুই-তৃতীয়াংশ করোনার প্রথম ঢেউয়ের সময় মজুরি পাননি। দ্বিতীয় ঢেউ চলাকালীন প্রায় ৯৮ শতাংশ শ্রমিকই মজুরি পেয়েছেন। যদিও ফেব্রুয়ারি ২০২০-এর তুলনায় মার্চ ২০২১-এ খানার (পরিবার) আয়ের পরিমাণ প্রায় ১১ শতাংশ কমে গেছে।

তৌফিকুল ইসলাম খান জানান, সমীক্ষায় অংশ নেওয়া পরিবারগুলোর প্রায় ৬৭ শতাংশকে দ্বিতীয় ঢেউ চলাকালীন বিকল্প উপায় হিসেবে ঋণ নিতে হয়েছিল। আর প্রথম ঢেউয়ের তুলনায় এই সংখ্যাটি অনেক বেশি। এই ঋণ পরিশোধ করতে গড়ে প্রায় দুই বছর লেগে যেতে পারে বলেও জানিয়েছে পরিবারগুলো।

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, আগামী কয়েক বছরে পোশাক শিল্পে স্বয়ংক্রিয়তা যদি বেড়ে যায়, তাহলে পণ্য উৎপাদন বাড়বে, কিন্তু শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হবে।

সিপিডির সম্মানীয় গবেষক মোস্তাফিজুর রহমান বলেন, পোশাক খাতে আগামী সাত থেকে আট বছরে বড় ধরনের পরিবর্তন আসছে। এ ক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষিত রেখে পণ্য উৎপাদন ও রপ্তানি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান কেবল সমস্যা চিহ্নিত করার মধ্যে সীমাবদ্ধ না থেকে, সমাধানের ওপর জোর দিতে পরামর্শ দেন। করোনার কারণে নানা ধরনের অনিশ্চয়তার মধ্য পড়া শ্রমিকদের সুরক্ষায় রাষ্ট্র, পোশাকশ্রমিক নেতা, উদ্যোক্তা, গবেষক এবং নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য শ্রমিকদের সামাজিক অধিকার, ভবিষ্যৎ সুরক্ষার নিশ্চয়তা, আয়-বহির্ভূত সুবিধা এবং বিশেষ করে নারীদের শ্রমশক্তিকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন। পাশাপাশি শ্রমিকদের জন্য একটি আপৎকালীন এবং আরেকটি দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ তহবিল গঠন করার কথাও বলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর