পরীমনির জামিনের খবরে কারাফটকে ভিড়

সময় ট্রিবিউন | ১ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৩

সংগৃহীত

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিনের খবর পেয়ে কখন মুক্তি পাবেন সে অপেক্ষায় কাশিমপুর কারা ফটকে উৎসুক জনতা ও সাংবাদিকদের ভিড় দেখা গেছে।

মঙ্গলবার বিকেল থেকেই তাদের কারাফটকে অপেক্ষা করতে দেখা গেছে। তবে এ দিন মুক্তির সম্ভবনা নেই বলে জানিয়েছেন এক কারা কর্মকর্তা।

স্থানীয় সাংবাদিক রাজীব সরকার জানান, মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালত থেকে জামিন পাওয়ার খবর পেয়ে মঙ্গলবার দুপুরের পর থেকেই স্থানীয় উৎসুক জনতা ও সাংবাদিকরা কাশিমপুর কারাফটকে জড়ো হতে থাকেন। কিন্তু বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জামিনের কোনো কাগজ আসেনি এবং তার স্বজনদের কাউকে কারাফটকে দেখা যায়নি।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সুপার হালিমা আক্তার জানান, বিভিন্ন মিডিয়ার লোকজনের কাছ থেকে তার জামিনের খবর শুনলেও মঙ্গলবার বিকেল ৬টা পর্যন্ত জামিনের কোনো কাগজ-পত্র কারাগারে পৌঁছেনি। যেহেতু জামিনের কোনো কাগজ হাতে পাইনি, তাই অফিসিয়ালি পরীমনিকেও তার জামিনের খবর জানানো হয়নি।

পরীমনির এক আইনজীবী মঙ্গলবার সন্ধ্যায় মুক্তির আশা ব্যক্ত করলেও এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো জামিনের কাগজ কারাগারে পৌঁছেনি বলে আজ তার মুক্তির সম্ভবনা নেই বলে জানিয়েছেন এক কারা কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৪ অগাস্ট রাতে রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়।

এ মামলায় তিন দফায় সাত দিন রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ অগাস্ট পরীমনিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে পরীমনির পক্ষে তার আইনজীবী মহানগর দায়রা জজ আদালত জামিনের আবেদন করেন। বিচারক প্রথমে ১৩ সেপ্টেম্বর শুনানির দিন রাখলেও পরে হাইকোর্ট এই বিলম্ব নিয়ে প্রশ্ন তুললে শুনানির তারিখ এগিয়ে আনা হয়। গ্রেপ্তার হওয়ার ২৬ দিন পর জামিন পান পরীমনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা