এলডিসিভুক্ত দেশগুলোকে শক্তিশালী করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সময় ট্রিবিউন | ৩১ আগষ্ট ২০২১, ২৩:০১

ফাইল ছবি

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসিভুক্ত দেশগুলোকে শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

এলডিসির পঞ্চম সম্মেলনের প্রস্তুতির জন্য জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সভায় ড. মোমেন এশিয়া অঞ্চলের দেশগুলোর জন্য এলডিসির নির্মাণ কাঠামো শক্তিশালী নীতি ও সহায়ক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ড. মোমেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসির বেশির ভাগ দেশগুলোর বিশেষ করে দারিদ্র্য হ্রাস, মানবসম্পদ ও অবকাঠামো বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন।

এছাড়া স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বাংলাদেশ বহুমুখী ফোরামে সক্রিয় নেতৃত্বের ভূমিকা পালন করে আসছে। এর স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও নিউইয়র্কে জাতিসংঘে কানাডার স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর বব রায়সহ এলডিসি -৫ প্রিপারেটরি কমিটি ব্যুরোর সহ-সভাপতি নির্বাচিত হন। এলডিসির পঞ্চম সম্মেলন প্রস্তুতির জন্য এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা