কাল খুলছে ঢাকা ও রংপুর চিড়িয়াখানা

সময় ট্রিবিউন | ২৭ আগষ্ট ২০২১, ০৪:২১

চিড়িয়াখানা বন্ধ, নেই মানুষের কোলাহল। এতেই আরামে খাওয়া ও খেলায় সময় পার করছে চিড়িয়াখানার জিরাফের ছানাগুলো-ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসের জন্য দীর্ঘ সময় বন্ধ থাকার পর আগামীকাল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ঢাকা ও রংপুর চিড়িয়াখানা।

বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানায় যেতে পারবেন।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ গণমাধ্যমকে বলেন, মাস্ক না পরলে কেউ চিড়িয়াখানায় টিকিট কাটতে ও প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে।

এর আগে ১৯ অগাস্ট থেকে কয়েকটি শর্তে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খোলা হলেও কোভিড সংক্রমণ থেকে খাঁচাবন্দি প্রাণীদের রক্ষায় তখন চিড়িয়াখানা বন্ধ রাখা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা