দেশে পৌঁছাল ভারতের উপহারের আরও ৪০ অ্যাম্বুলেন্স

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ১৮:০৮

ভারত সরকারের উপহারের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাস মোকাবিলায় ভারত সরকারের উপহারের তৃতীয় চালানের আরও ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকালে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসে অ্যাম্বুলেন্সগুলো।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে আজ সকালে ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশে করেছে।

ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো সকাল সাড়ে ৯টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে। অ্যাম্বুলেন্সগুলো বর্তমানে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে।

জানা গেছে, উপহারের অ্যাম্বুলেন্সগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে উত্তরা মোটর লিমিটেড।

সিঅ্যান্ডএফ উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদী হাসান বলেন, অ্যাম্বুলেন্সগুলো খালাস করতে কাস্টমসে প্রয়োজনীয় নথি দেওয়া হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে আজই ঢাকার উদ্দেশে রওনা দেবে অ্যাম্বুলেন্সগুলো।

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই অংশ হিসেবে গত ২১ মার্চ প্রথম চালানে একটি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি এবং আজ তৃতীয় চালানে ৪০টি— মোট ৭১টি অ্যাম্বুলেন্স দেশে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী মাসে পর্যায়ক্রমে দেশে আসার কথা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা