ময়মনসিংহে ১৯ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ০৫:১৭

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা মামলায় ১৯ বছর পলাতক থাকার পর চাঁনু মিয়া (৬৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (২৫ আগস্ট) তাকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত আসামি চাঁনু মিয়া ওই এলাকার মৃত সূর্যত আলীর ছেলে।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, হত্যা মামলার আসামি চাঁনু মিয়া ১৯ বছর ধরে আত্মগোপনে ছিলেন। ২০০২ সালে দত্তেরবাজার ইউনিয়নের কন্যামন্ডল গ্রামের একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি চাঁনু মিয়া। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর