এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ০৩:২২

ছবি : ইন্টারনেট

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনাসহ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। এ সংক্রান্ত আদেশে গতকাল সোমবার স্বাক্ষরিত করা হয়।

আদেশে বলা হয়, কোভিড-১৯ অতি মাত্রায় অবনতির কারণে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রনয়ণ করা ২০২১ সালের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ষষ্ঠ সপ্তাহের আ্যসাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণ করা আ্যসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের দেয়া ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্য বিধি সংক্রান্ত বিধি নিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি, জীববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাকিং, পৌরনীতি ও নাগরিকতা এবং উচ্চতর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়।

উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে আদেশে।

অন্যদিকে, ২০২১ সালের এসএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্যও ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা