কৃষিপণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সময় ট্রিবিউন | ২৪ আগষ্ট ২০২১, ২১:৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

বাংলাদেশ থেকে যেসব কৃষিপণ্য রপ্তানি হয় সেগুলোতে আন্তর্জাতিক মান নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল ইসলাম।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা বিদেশে মাল পাঠাবেন, মান-সম্মানের প্রশ্ন আছে, হাইজিনের প্রশ্ন আছে। বাজার ধরে রাখতে হবে, তাই সেসব মাল যেন আন্তর্জাতিক মানের হয়। রপ্তানির ক্ষেত্রে একটা নির্দিষ্ট আন্তর্জাতিক মান রয়েছে। প্রত্যেকটি মেনে চলতে হবে। না হলে আমাদের মাল অন্যরা নেবে না। তাই প্রধানমন্ত্রী বলেছেন, যত্ন করে মাল পাঠাবেন, প্রপার আইন-কানুন মেনে পাঠান, হাইজিন মেনে পাঠান।’

একনেক সভায় কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প অনুমোদন পায়। প্রকল্পের মোট ব্যয় ১৫৬ কোটি ৩৫ লাখ টাকা।

সরকারপ্রধানের নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘বর্তমানে কৃষি থেকে ১ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়। সঠিকভাবে মান যাচাই করে কৃষিপণ্য রপ্তানি করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষি রপ্তানি বাড়ানোর নির্দেশ দিয়েছেন, যাতে করে বিশ্বে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পায়। কৃষিপণ্য রপ্তানিতে আরও সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা