মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ১৮:৫২

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী দাতো সিরি ইসমাইল সাবরি বিন ইয়াকুবকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাতে পেরে আমি খুব আনন্দিত।

শেখ হাসিনা বলেন, তার উপর অর্পিত মালয়েশিয়ার জনগণের বিশ্বাস ও আস্থা তাঁর দীর্ঘকালীন রাষ্ট্রনায়কত্ব, বিচক্ষণতা এবং জনসাধারণের প্রতিশ্রুতির স্পষ্ট সাক্ষ্য বহন করে।

প্রধানমন্ত্রী আস্থা ব্যক্ত করে বলেন, ইসমাইল সাবরির গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে মালয়েশিয়া তার কাঙ্খিত লক্ষ্যে আরও সমৃদ্ধ এবং অগ্রসর হবে। একইসঙ্গে ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং সমৃদ্ধির ওপর ভিত্তি করে বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা ও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, উভয় দেশই সুবিধাজনক অবস্থানে থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা, মানব সম্পদ, ব্যবসা, বিনিয়োগ, পর্যটন, নির্মাণ শিল্প এবং কৃষিক্ষেত্র সহযোগিতামূলক অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, তিনি বিশ্বাস করেন দুই দেশের মধ্যে বর্তমানে বিদ্যমান বহুমুখি ও প্রাণবন্ত সম্পর্ক ইসমাইন সাবরি’র দায়িত্ব পালনকালে আরো শক্তিশালী হয়ে উঠবে।

মালয়েশিয়ায় বাসবাসকারি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী সে দেশের উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখাতেও প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি ইসমাইল সাবরির সঙ্গে দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে একযোগে কাজ করার অপেক্ষায় আছেন। শেখ হাসিনা নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ ও শান্তি এবং মালয়েশিয় জনগণের সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা