পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি শাজাহান খানের

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ০৫:৪৫

শাজাহান খান-ফাইল ছবি

পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান।

শনিবার (২১ আগস্ট) ঢাকা রিপোটার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, আমরা যখন থাকব না তখন আমাদের কে স্মরণ করবে? যেমন করে বিভিন্ন দিবস পালন করি। শ্রমিকরা মে দিবস পালন করে। আমরা ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করি। বঙ্গবন্ধুর জীবন, আত্মত্যাগের কথা স্মরণ করি, আলোচনা করি। তাই আমরা চাই আমরা মুক্তিযোদ্ধারা যখন থাকব না, তখন জাতি মুক্তিযোদ্ধা দিবস পালন করবে।

তিনি বলেন, আগামী প্রজন্ম আমাদের স্মরণ করবে। মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। আগামী প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হোক।  

শাজাহান খান বলেন, আমরা মুক্তিযোদ্ধারা এখনও মনে করি আমাদের জীবন যতদিন রয়েছে বাংলাদেশে কোনো তালেবান জঙ্গিগোষ্ঠীকে প্রশ্রয় দেব না। আমাদের জীবদ্দশায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি কেউ করতে পারবেনা।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। সেজন্য কাজ চলছে। বিএনপি আমলে করা আইনের ছোট ব্যতয় আছে। সংশোধনে নতুন আইন পাশ হলেই কাজ শুরু হযে যাবে। রাজাকারদের চিহ্নিত করা না হলে তাদের সন্তানরা আমাদের কাজ করতে দেবে না। মুক্তিযুদ্ধের চেতনাকে ও স্বাধীনতাকে ধ্বংস করে দেবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা