বিএসএমএমইউতে নেয়া হলো হাসান আজিজুল হককে

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ০৫:১৭

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক-ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যস্থতায় প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে।

শনিবার রাতে রাজশাহীর সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যস্থতায় হাসান আজিজুল হককে বিএসএমএমইউর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

এর আগে, শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।

এমপি বাদশা জানান, হাসান আজিজুল হককে রাজশাহী থেকে ঢাকা নেওয়ার পর, তাকে অনেকটা চাঙ্গা মনে হয়েছে। দুই বার তার করোনা টেস্ট করা হয়েছে এবং ফলাফল দুইবারই নেগেটিভ এসেছে। দুপুরে হাসান আজিজুল হকের চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা