মেয়রের অনুরোধে কাজে যোগ দিলেন পরিচ্ছন্নতাকর্মীরা

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ০৪:৩০

ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুরোধে অবশেষে কাজে যোগ দিলেন পরিচ্ছন্নতাকর্মীরা।

মেয়র সাদিক আবদুল্লাহ শনিবার রাতে তার বাসভবনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন থেকে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের হয়রানি না করতে পুলিশের প্রতি অনুরোধ জানান। এরপর বরিশাল শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করতে পরিচ্ছন্নতাকর্মীদের অনুরোধ জানান মেয়র। মেয়রের অনুরোধের পরপরই কাজে যোগ দেন পরিচ্ছন্নতাকর্মীরা।

এদিকে মেয়র সাদিক আবদুল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিসিসির কর্মকর্তা-কর্মচারীরা নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সকালে প্রতিবাদ বিক্ষোভ করছেন। সিটি করপোরেশনের কর্মীদের আসামি করে প্রশাসন মামলা করায় নাগরিক সুবিধা বিঘ্নিত হওয়ার কথা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জানানো হয়।

গত বুধবার রাতে বরিশালের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। ওই মামলায় সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এর প্রতিবাদে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীরাও কর্মবিরতি পালন করছেন। টানা তিন দিন বর্জ্য অপসারণ না করায় ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব