বিদেশে গমনেচ্ছুক শিক্ষার্থীদের টিকা রেজিস্ট্রেশনের সময় বাড়াল

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ০৪:৪২

ছবি: ইন্টারনেট

বিদেশে গমনেচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের করোনা টিকা রেজিস্ট্রেশনের সময় ২৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিদেশে অধ্যয়নরত কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এবং বিদেশে শিক্ষালাভে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদনের সময় বাড়ানো হয়েছে যা পররাষ্ট্র মন্ত্রণালয় ১৩ জুলাই জারিকৃত পরিপত্রের মাধ্যমে গ্রহণ শুরু করে। আবেদন গ্রহণের সময়সীমা ২৭ জুলাই বেধে দেওয়া হলেও শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা অনুধাবনপূর্বক এবং তাদের সুবিধার্থে সেটি পরবর্তীতে ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়। ৩১ জুলাই বিকাল ৫টা হতে আবেদন গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ১৬ আগস্ট জারিকৃত পরিপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ১৭ আগস্ট থেকে পুনরায় শুরু করার সিদ্ধান্ত গৃহিত হয় যা ২৬ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যানপূর্বক একটি পিডিএফ/জিআইপি ফরম্যাটে, [email protected] ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। এছাড়াও আবেদন ইমেইল প্রেরণের পাশাপাশি বাধ্যতামূলকভাবে https://forms.gle/KPa33LddmSKFPezd7 এই অ্যাড্রেসে গিয়ে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের