পাঁচ মিনিটের ব্যবধানে দুই টিকা পুশ, হাসপাতালে ভর্তি বৃদ্ধা

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ০১:১০

সংগৃহীত

৫ মিনিটের ব্যবধানে কোভিড-১৯ এর দুটি টিকা (সিনোফার্মা) ময়মনসিংহের ধোবাউড়ায় এক বৃদ্ধাকে পুশ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসলে উপজেলার ভুট্টা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী খোদেজা আক্তারকে দুটি টিকা পুশ করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোদেজা আক্তার জানান, প্রথমে একটি টিকা নেওয়ার পর আমি বসেছিলাম, শরীর দুর্বল তাই উঠতে পারছিলাম না। এরই মধ্যে আরেকটি টিকা দেওয়া হয়।

খোদেজা আক্তারের জামাতা আ. বারেক জানান, দুটি টিকা নেওয়ার পর শরীরের প্রচণ্ড কাঁপুনি ধরে, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ধোবাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহীন জানান, মানুষের প্রচণ্ড ভিড়ের কারণে এমন একটা ঘটনা ঘটে গেছে। তবে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি।

এদিকে অসংখ্য মানুষ টিকা নিতে এসে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানায়, আপাতত টিকার মজুদ নেই। সূত্র: যুগান্তর



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর