শতভাগ যাত্রী নিয়ে চলছে লঞ্চ

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ১৭:০৬

ফাইল ছবি

করোনার সংক্রমণ ঠেকাতে ১৯ দিন বন্ধ থাকার পর শতভাগ যাত্রী নিয়ে আজ বুধবার (১১ আগস্ট) মধ্যরাত থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালসহ সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চলাচল করার সিদ্ধান্ত হয়।

একই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণকালীন অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান ধারণক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের লক্ষ্যে ৬০ শতাংশ যাত্রী ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিআইডব্লিউটিএর ১ এপ্রিলের আদেশের কার্যকারিতা বাতিল করা হয়েছে।

অভ্যন্তরীণ নৌযানের যাত্রী ভাড়া সংক্রান্ত বিআইডব্লিউটিএর ২৩ এপ্রিল জারিকৃত আদেশ ১১ আগস্ট ২০২১ থেকে পুনরায় কার্যকর হয়েছে।

এদিকে ধিনিষেধ শিথিলের প্রথম দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে উভয়মুখী যাত্রীর ভিড় লক্ষ করা গেছে। আজ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা ছুটতে শুরু করেছেন ঢাকার উদ্দেশে। বাংলাবাজার থেকে লঞ্চে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া আসতে দেখা গেছে। আবার দক্ষিণবঙ্গগামীদের শিমুলিয়া থেকে লঞ্চে করে বাংলাবাজারের উদ্দেশে পদ্মা পাড়ি দিতে দেখা গেছে।

লঞ্চে উভয়মুখী যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। তবে, লঞ্চ চলাচল শুরু হওয়ার ফলে ফেরিতে যাত্রী পারাপারের চাপ কমেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা