কাল থেকে চালু হচ্ছে ভারতীয় ভিসার আবেদন

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ০০:৩৯

ভারতীয় ভিসা-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের কারণে সরকারের পক্ষ থেকে দেয়া কঠোর বিধিনিষেধ শিথিলের পরিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার থেকে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) পুনরায় কার্যক্রম শুরু করবে।

মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে আইভিএসিগুলোতে ভিসা আবেদনের জন্যে প্রার্থীদের কোনো পূর্বানুমতির প্রয়োজন নেই। এছাড়া ভারতে পর্যটন ভিসার আবেদন ছাড়া অন্য সব আবেদন গ্রহণ করা হবে।

ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে আবারও চালু হবে। ১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।

এর আগে বাংলাদেশ সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে ভারতীয় ভিসাকেন্দ্রগুলো ১ জুলাই থেকে বন্ধ ছিল। আগে একাধিকবার ভারতের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত বা সীমিত হলেও পরে চালু করা হয়। সরকার বিধিনিষেধ জারি করলে ১ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয় সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব