নেটফ্লিক্সের ছবিতে বাংলাদেশকে নিয়ে অসম্মানজনক সংলাপ

সময় ট্রিবিউন | ১০ আগষ্ট ২০২১, ০৫:৫৬

দ্য লাস্ট মার্চেনারি সিনেমার সেই বিতর্কিত সংলাপ: ছবি-ভিডিও থেকে নেওয়া

সিনেমায় বাংলাদেশের তৈরি পোশাকখাত নিয়ে অসম্মানজনক এবং অবমাননাকর সংলাপ সরিয়ে নিতে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে চিঠি দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

চিঠিতে “দ্য লাস্ট মার্সেনারি” ছবিতে ব্যবহৃত একটি সংলাপের বিষয়ে অসন্তোষের কথা জানানো হয়েছে।

সংগঠনটির প্রেসিডেন্ট ফারুক হাসানের সই করা চিঠিটি রবিবার (৮ আগস্ট) বিশ্বজুড়ে জনপ্রিয় এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

ডেভিড ক্যারন পরিচালিত এবং অ্যাকশন সুপারস্টার জিন-ক্লদ ভ্যান ড্যাম অভিনীত ছবিটি গত ৩০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায়।

ছবিটির একটি দৃশ্যে একজন অভিনেতার মুখে শোনা যায়, “হ্যাঁ বুলেটপ্রুফ টাক্সেডো, ফ্রান্সে তৈরি। বাংলাদেশের বানানো হলে আমি বোধহয় মরেই যেতাম।”

ছবিটি মুক্তির পর বিষয়টি চোখে লাগে কিছু নেটিজেনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির সমালোচনা করেন তারা।

তবে এ চিঠির জবাবে এখনও কিছু বলেনি নেটফ্লিক্স।

বিজিএমইএ প্রধান বলেন, ওই সংলাপ কেবল তৈরি পোশাকখাতে বাংলাদেশের অগ্রগতিকেই খাটো করেনি, একই সঙ্গে বিশ্বজুড়ে লাখ লাখ ক্রেতাকেও অসম্মান করেছে।

তিনি বলেন, এ মন্তব্যের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাকখাতে নিরলস পরিশ্রম করে যাওয়া ৪০ লাখ মানুষের শ্রম, অবদান ও গুণ-মানকে অসম্মান করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা