শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

সময় ট্রিবিউন | ৯ আগষ্ট ২০২১, ২২:৩৮

ফাইল ছবি

করোনা মহামারির মধ্যে ১৭ মাস ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা জানিয়ে দেবে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, ‘এখনও (শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে) সিদ্ধান্ত হয়নি। এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে। উনারা এটা নিয়ে আলাপ করছেন, কীভাবে করা যায়। তারা আগে ভ্যাকসিনেশন জোরদার করছে। যাতে ছাত্রদের ভ্যাকসিন দিয়ে দেওয়া যায়। এটা উনারা আপনাদের ব্রিফ করবেন।’

বিধিনিষেধ শিথিল করা হলেও বুধবার থেকে বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়নি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রিক্রিয়েশন সেন্টার বা এ ধরনের গ্যাদারিংয়ে পারমিশন দেওয়া হয় নাই।

গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। মাঝে কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় তা আর সম্ভব হয়নি। গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেয়নি সরকার। গত ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও এখনও সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা