সব ফ্লাইট বন্ধ থাকছে ২০ এপ্রিল পর্যন্ত

সময় ট্রিবিউন | ১২ এপ্রিল ২০২১, ১৮:৪৭

ছবিঃ সংগৃহীত

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের উড়োজাহাজ চলাচল বন্ধের মেয়াদ আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সরকারের কঠোর লকডাউনের ঘোষণার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

গতকাল এক বৈঠকের মাধ্যমে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বেবিচকের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়া ৫ থেকে ১১ এপ্রিলের নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় ১২ ও ১৩ এপ্রিলও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় ওই সভায়।

বেবিচক সূত্র জানায়, সরকার ঘোষিত কঠোর লকডাউন চলবে ১৪ থেকে ২০ এপ্রিল। এ সময় বন্ধ থাকবে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। সে সময় আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। গতকালই এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে সংস্থাটি।

নির্দেশনা অনুযায়ী, কঠোর লকডাউন চলাকালে বন্ধ রাখা হবে সব ধরনের আন্তর্জাতিক উড়োজাহাজের ওঠানামা। তবে এ সময় কার্গো ফ্লাইট বা চার্টার ফ্লাইট চলবে। কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে বিশেষ ফ্লাইটে যেতে পারবেন।

এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, কঠোর লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করতে হবে।

কারণ তখন যদি যানবাহন না চলে, তাহলে যাত্রীরা বিমানবন্দরে পৌঁছতে সমস্যায় পড়বেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা