ঢাকা ছাড়ছেন নিম্নআয়ের মানুষ

সময় ট্রিবিউন | ১২ এপ্রিল ২০২১, ১৮:৩৮

ছবিঃ সংগৃহীত

কঠোর লকডাউনের খবরে ঢাকা ছাড়ছেন নিম্নআয়ের মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ট্রাকে গাদাগাদি করে ছুটছেন গন্তব্যে। তারা বলছেন, জীবন-জীবিকার তাগিদে ঢাকায় এলেও অনিশ্চয়তা নিয়ে আবার ফিরে যাচ্ছেন পরিবারের কাছে। এদিকে বাস টার্মিনালে মিলছে ভাড়ায় প্রাইভেটকার।

যারা ঢাকা ছাড়ছে তারা বলেন, ট্রাক দিয়ে যাব তবে ভাড়া অনেক চায়। সামনের লকডাউনে নাকি গাড়িও চলতে দেবে না। তাই গ্রামে চলে যাচ্ছি।

হাঁকডাক জটলা দেখলে মনে হবে ঈদের ছুটিতে বাড়ি ফেরার তাড়া। শত শত মানুষের ভিড়। এদের কেউ দিনমজুর, কেউ রিকশাচালক, আবার কেউ নির্মাণশ্রমিক। প্রায় সবার গন্তব্য উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। দূরপাল্লার যান চলাচল বন্ধ তাই শেষ ভরসা পণ্যবাহী ট্রাক।

ট্রাক চালকরাও সুযোগ বুঝে চড়া দাম হাঁকছেন। তাই রাত বাড়ে কিন্তু নিম্ন আয়ের এসব মানুষের অপেক্ষার পালা শেষ হয় না।

তারা বলেন, মাত্র এক মাস আগে ঢাকায় ফিরেছিলাম। এখন আবার লকডাউন দিয়েছে। তাই আবার ফিরে যাচ্ছি।

একই চিত্র গাবতলী বাস টার্মিনালে। স্বাভাবিক সময়ে সরগরম থাকলেও সরাসরি বাস টার্মিনালের ভেতরে দাঁড়িয়ে আছে। তাই অপেক্ষারত যাত্রীদের যেতে হবে ভাড়ায় চালিত প্রাইভেটকারে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এখন পর্যন্ত সরকারের ঘোষণা অনুযায়ী কারখানা খোলা থাকলেও এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে স্বাভাবিক চলাচল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
জনপ্রিয় খবর