সারারাত তীব্র যানজটের পর সিরাজগঞ্জে যান চলাচল স্বাভাবিক

সময় ট্রিবিউন | ১২ এপ্রিল ২০২১, ১৭:৪৬

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে শুরু করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পর্যন্ত টানা ৫ ঘন্টা মহাসড়কে ১৮ কিলোমিটার তীব্র যানজটের পর যান চলাচল স্বাভাবিক। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে শুরু করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পর্যন্ত টানা ৫ ঘন্টা মহাসড়কে ১৮ কিলোমিটার তীব্র যানজটের পর যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চান্দাইকোনা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাটিকুমরুল এলাকা থেকে বগুড়া মহাসড়কে যান চলাচলে ধীরগতি রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, বর্তমানে হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চান্দাইকোনা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে যান খুব ধীরগতিতে চলছে। তবে পুলিশ ট্রাক দুটিকে সরিয়ে নিতে কাজ করছে।

কড্ডা এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি জানান, বাস বন্ধ থাকার কথা থাকলেও রাতে কিছু বাস উভয় দিকেই যাওযার চেষ্টা করে। এ অবস্থায় সেতু থেকে ঢাকাগামী বাসগুলোকে ফিরিয়ে দিলে ও মহাসড়কের দুই স্থানে গাড়ি বিকল হয়ে পড়ায় সিরাজগঞ্জে প্রায় ১৮ কি.মি. মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এখন এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

এর আগে, রোববার (১১ এপ্রিল) রাত ২টা ১৫ মিনিটে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে শুরু করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পর্যন্ত মহাসড়কে ১৮ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা