সাভারে সিঙ্গার ইলেকট্রনিকসের গুদামে আগুন

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ১৯:৫১

সংগৃহীত

সাভারে সিঙ্গার কোম্পানির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের কাছে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “সকালে সিঙ্গারের টিনশেড গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। পরে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার, ডিইপিজেড ও চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
“আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় কয়েকজন ফায়ার সার্ভিসকর্মী অসুস্থ হয়েছেন।”

বেলা ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসলেও নেভাতে আরও সময় লাগবে বলে জানান জহিরুল ইসলাম। আগুনের কারণ বলতে পারেননি তিনি।

তিনি বলেন, “টিনশেড গুদামের একটা অংশে এসি সার্ভিসিং ও সংযোজন হত। আগুন লাগার সময় সেখানে কোনো লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।”

তবে সেখান থেকে আগুন ছড়িয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। ক্ষয়-ক্ষতি সম্পর্কেও তিনি কিছু বলতে পারেননি।
পুলিশ ঘটনাস্থলে গেলেও এ বিষয়ে এখনও কিছু বলতে পারেনি।

সাভার থানার ওসি মাইনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনা জানার চেষ্টা করছে। এখনও বলার মত কোনো তথ্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর